বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হজম করেছে যে ৫টি দেশ
· Prothom Alo
বিশ্বকাপে আমরা সাধারণত কারা বেশি গোল করল বা কোন দেশ ট্রফি জিতবে, তা নিয়ে আলোচনা করি। কিন্তু সবচেয়ে বেশি গোল খাওয়ার তালিকায় কোন দেশগুলো আছে জানো? মজার ব্যাপার হলো, ফুটবল–বিশ্বের সবচেয়ে সেরা আর নামী দলগুলোই এই তালিকায় সবার ওপরে। এর পেছনে একটা সহজ গাণিতিক কারণ রয়েছে। চলো জেনে নেওয়া যাক, কোন দলগুলো সবচেয়ে বেশি গোল খেয়েছে বিশ্বকাপে।
প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে জার্মানি১. জার্মানি ১৩৫ গোল
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ১৩৫টি গোল খেয়ে জার্মানি এই তালিকার সবার ওপরে। দেশটির ফুটবল ইতিহাস ও অসাধারণ সাফল্যের কথা চিন্তা করলে এ তথ্যটি অবাক করার মতো মনে হতে পারে। তবে এই রেকর্ড তাদের ডিফেন্সের দুর্বলতা বোঝায়, এমন নয়। বিশ্বকাপে তাদের দীর্ঘদিন ধরে খেলার কারণে গোলের সংখ্যাও বেশি।
Visit mchezo.co.za for more information.
জার্মানি এ পর্যন্ত ২০টির বেশি বিশ্বকাপে অংশ নিয়েছে। তারা বিশ্বকাপের অন্যতম সফল দল। চারবার বিশ্বকাপ জিতেছে ইউরোপের এই দল। সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে অনেকবার। টুর্নামেন্টে এত লম্বা সময় ধরে খেলার কারণে স্বাভাবিকভাবেই তারা অন্য যেকোনো দেশের চেয়ে ম্যাচও বেশি খেলেছে। আর বেশি ম্যাচ খেলার কারণেই তাদের গোল খাওয়ার সংখ্যাটাও অন্যদের চেয়ে বেশি হয়েছে।
খেলোয়াড়েরা কেন বুটের গোড়ালি কেটে মাঠে নামছেনব্রাজিল তারকা রাফিনিয়া। হাইতির বিপক্ষে ম্যাচে২. ব্রাজিল ১১০ গোল
ব্রাজিল বিশ্বকাপে এ পর্যন্ত ১১০টি গোল খেয়েছে। একমাত্র দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েছে। শতাধিক গোল খাওয়ার পরও ব্রাজিল পাঁচটি শিরোপা জিতে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল। পেলে, রোমারিও, রোনালদো, রোনালদিনহোর মতো কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ সব সময়ই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল। ফলে তারা যে গোল খেয়েছে, তার চেয়ে অনেক বেশি গোল তারা প্রতিপক্ষকে দিয়েছে।
আর্জেন্টিনা ফুটবল দল৩. আর্জেন্টিনা ১০৪ গোল
বিশ্বকাপের ইতিহাসে ১০৪টি গোল খেয়ে আর্জেন্টিনা রয়েছে তৃতীয় স্থানে। দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী দলটি ফুটবল–বিশ্বের অন্যতম ধারাবাহিক এক দল। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়দের নেতৃত্বে আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ শিরোপা জিতেছে। বেশ কয়েকবার ফাইনালে উঠেছে। বিশ্বকাপে নিয়মিত খেলা ও প্রচুর নকআউট ম্যাচ খেলার কারণেই তাদের বড় সব সাফল্যের পাশাপাশি গোল খাওয়ার সংখ্যাটাও অনেক।
বিশ্বকাপের শেষ ম্যাচগুলো কেন খেলা হয় বিশেষ বল দিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছে মেক্সিকো৪. মেক্সিকো ১০১ গোল
মেক্সিকো এ পর্যন্ত ১০১টি গোল খেয়েছে। এর মাধ্যমে তারা এক শর বেশি গোল খাওয়া চতুর্থ দেশ হিসেবে এই তালিকায় রয়েছে। ‘এল ট্রি’ নামে পরিচিত মেক্সিকো দলটির বিশ্বকাপে নিয়মিত খেলার দারুণ এক রেকর্ড রয়েছে। তারা টানা বেশ কয়েকটি বিশ্বকাপে অংশ নিয়েছে। যদিও তারা কখনো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি; কিন্তু নিয়মিত টুর্নামেন্টে খেলার কারণেই তাদের গোল খাওয়ার সংখ্যা এত।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর জালে গোলের পর ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের উদ্যাপন৫. ফ্রান্স ৮৭ গোল
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৮৭টি গোল খেয়ে এই তালিকার পাঁচ নম্বরে ফ্রান্স। ‘লে ব্লুস’ খ্যাত ফ্রান্স দলটি ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপ জিতেছে। আর ২০০৬ ও ২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ হয়ে ফাইনালে খেলেছে। বলা হয়, এখন প্রতিটি বিশ্বকাপের শেষ পর্যন্ত তারা খেলবে। আর এই বেশি ম্যাচ খেলার কারণেই সবচেয়ে বেশি গোল খাওয়া দলগুলোর মধ্যে তাদের নাম চলে এসেছে। তবে এই রেকর্ডের পরও বর্তমান আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স অন্যতম শক্তিশালী ও সফল একটি দল।
সূত্র: চেজ ইওর স্পোর্টবিশ্বকাপ সেমি ফাইনালে কোন দল কতটা শক্তিশালী