পাকিস্তানের বৃত্তি, এআইসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ
· Prothom Alo

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি দেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার্স অব সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে ২৫টি বৃত্তি দেবে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়টি।
Visit rouesnews.click for more information.
যুক্তরাষ্ট্রে ওপিটি জালিয়াতির তদন্ত, নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থীকমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরে ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ৫ (৪–এর মধ্যে বা ৫৫ শতাংশ নম্বর) পেতে হবে।
* পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ–৩ (৪–এর মধ্যে বা ৬০ শতাংশ নম্বর) পেতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬
* অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এ আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন